IMD Weather Alert For 5 Days: শনিবার পর্যন্ত আবহাওয়ার এক খেল, রাত পোহালেই আগামী ৪৮ ঘণ্টায় ভারী বৃষ্টির হুঁশিয়ারি, আগামী ৫ দিন জারি বড় ওয়েদার অ্যালার্ট৷

কলকাতা: নিম্নচাপ মধ্যপ্রদেশে অবস্থান করছে। উত্তর-পূর্ব মধ্যপ্রদেশ এবং সংলগ্ন এলাকায় এর অবস্থান। এর কোনও প্রভাব আর নেই বাংলায়। মৌসুমী অক্ষরেখা বাংলায় সক্রিয়। ফিরোজপুর থেকে লখনউ হয়ে মধ্যপ্রদেশের নিম্নচাপ এলাকার মধ্য দিয়ে রাঁচি এবং দিঘার উপর দিয়ে দক্ষিণ-পূর্ব দিকে অগ্রসর হয়ে এটি উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হয়েছে।

উত্তর-পূর্ব বাংলাদেশ ও সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এটি উত্তর বঙ্গোপসাগর ও সংলগ্ন বাংলাদেশের উপর অবস্থান করছে। আগামী সপ্তাহের শুরুতে এটি উত্তর বঙ্গোপসাগরে শক্তি বাড়াতে পারে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডের উপর আরও একটি নিম্নচাপ অবস্থান করছে। মায়ানমার, হরিয়ানা এবং মধ্যপ্রদেশে রয়েছে ঘূর্ণাবর্তের ত্রিফলা।

উত্তর-পূর্ব বাংলাদেশ ও সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এটি উত্তর বঙ্গোপসাগর ও সংলগ্ন বাংলাদেশের উপর অবস্থান করছে। আগামী সপ্তাহের শুরুতে এটি উত্তর বঙ্গোপসাগরে শক্তি বাড়াতে পারে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডের উপর আরও একটি নিম্নচাপ অবস্থান করছে। মায়ানমার, হরিয়ানা এবং মধ্যপ্রদেশে রয়েছে ঘূর্ণাবর্তের ত্রিফলা।
পশ্চিম মধ্য এবং উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় একটি ঘূর্ণাবর্ত ঘনীভূত হয়েছে। এটির প্রভাব অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশা উপকূলে পড়বে বলে মনে করছেন আবহাওয়াবিদরা।

আজকের ওয়েদার আপডেট (Ajker Weather Update)
কাল এবং পরশু ভারী বৃষ্টির হলুদ সতর্কতা দক্ষিণবঙ্গে। আর্দ্রতাজনিতে অস্বস্তি বাড়বে। বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সতর্কতা। উত্তরবঙ্গে দার্জিলিং সহ পার্বত্য জেলাগুলিতে ভারী বৃষ্টির হলুদ সর্তকতা। রবিবার ও সোমবার বৃষ্টি কিছুটা কমলেও মঙ্গলবার থেকে আবারও ভারী বৃষ্টির হলুদ সর্তকতা।

IMD Weather Alert For Durgapur and Asansol (আইএমডি ওয়েদার অ্যালার্ট দুর্গাপুর- আসানসোল)
আংশিক মেঘলা আকাশ। রবিবার থেকে মেঘলা আকাশের সম্ভাবনা বাড়বে। শনিবার আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস। রবিবার থেকে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা উপকূলের জেলাগুলিতে।

শনিবার বৃষ্টির সম্ভাবনা সব জেলাতেই দু এক জায়গায়। বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টির খুব সামান্য সম্ভাবনা। বিভিন্ন জেলার দু -এক জায়গায় বৃষ্টির সম্ভাবনা থাকবে। বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝড়ের হলুদ সর্তকতা।

রবিবার থেকে বৃষ্টির সম্ভাবনা আবারও বাড়বে। দক্ষিণ চব্বিশ পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলার কিছু অংশে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা। বাকি জেলাতে বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝড়ের হলুদ সর্তকতা।

সোমবার ভারী বৃষ্টির হলুদ সর্তকতা উপকূলের দুই জেলাতে। দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলাতে ভারী বৃষ্টির হলুদ সর্তকতা। বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝড়ের হলুদ সর্তকতা দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতে।

মঙ্গলবার তিন জেলাতে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা। ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পুরুলিয়া তে দু-এক জায়গায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা। বাকি জেলাতে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা। বুধবার ও বৃহস্পতিবার বিক্ষিপ্ত ভাবে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টির সম্ভাবনা কমবে। কোনও সতর্কবার্তা নেই আলিপুরের।
IMD Weather Alert For Siliguri and Malda (আইএমডি ওয়েদার অ্যালার্ট শিলিগুড়ি – মালদা)
উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা। বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা নিচের দিকের তিন জেলাতে। রবিবার এবং সোমবার বৃষ্টির কোনও সতর্কতা নেই। মঙ্গলবার থেকে আবার ভারী বৃষ্টির হলুদ সর্তকতা উত্তরে।

শনিবার ভারী বৃষ্টির হলুদ সর্তকতা দার্জিলিং, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলাতে। সব জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝড়ের হলুদ সর্তকতা। বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে উত্তর ও দক্ষিণ দিনাজপুরে।
রবিবার এবং সোমবার বৃষ্টির সম্ভাবনা কম। ভারী বৃষ্টির সতর্কতা নেই। মঙ্গলবার থেকে ফের ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তরবঙ্গে। ভারী বৃষ্টির হলুদ সর্তকতা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলাতে। বুধবার ভারী বৃষ্টির হলুদ সর্তকতা কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলাতে। বৃহস্পতিবার বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। কোনও সতর্কবার্তা নেই আলিপুরের।
IMD Weather Alert For Kolkata (আইএমডি ওয়েদার অ্যালার্ট কলকাতা)
মূলত আংশিক মেঘলা আকাশ। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ বেশি থাকবে। তাই আর্দ্রতাজনিত অস্বস্তি বেশি থাকবে। শনিবার হালকা থেকে মাঝারি বৃষ্টি দু-এক পশলা হতে পারে। বৃষ্টির সম্ভাবনা সামান্য

রবিবার ও সোমবার বৃষ্টির সম্ভাবনা বাড়বে। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে।

শনিবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৮.২ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ১.৮ ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ১.১ ডিগ্রি সেলসিয়াস বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৭১ থেকে ৯৬ শতাংশ। আগামী ২৪ ঘন্টায় শহরের তাপমাত্রা থাকবে ২৮ থেকে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। বৃষ্টি হয়েছে মাত্র দুই মিলিমিটার।