Meera Bhattacharya Hospitalised: হাসপাতালে ভর্তি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্য৷ আপাতত, তাঁর অবস্থা স্থিতিশীল, জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ

কলকাতা: কলকাতা হাসপাতালে ভর্তি বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্য। বার্ধক্যজনিত দুর্বলতার কারণে তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে বলে জানা গিয়েছে। জানা গিয়েছে, গতকাল, বৃহস্পতিবার দুপুরে তাঁকে আলিপুরের বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়৷
ফুসফুসে সংক্রমণ সহ বেশ কিছু বয়সজনিত সমস্যা নিয়ে তাকে ভর্তি করানো হয়৷ হাসপাতালে এইচ ডি ইউ বেডে তিনি চিকিৎসাধীন৷ শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর৷
এর আগে ২০২৩ সালে পেস মেকারের ব্যাটারি পরিবর্তনের জন্য তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন৷

রাজ্যে রাজনৈতিক পরিবর্তনের পর নতুন সরকারকে স্বাগত জানিয়েছিলেন মীরা ভট্টাচার্যও। মতাদর্শগত অমিল সরিয়ে রেখেও নতুন সরকারের অকুণ্ঠ প্রশংসাও শোনা গিয়েছিল তাঁর গলায়। তিনি জনসমক্ষে আশা প্রকাশ করেছিলেন যে, ২০১১ সালের আগে বাংলায় যেভাবে কোনও ‘সিন্ডিকেট রাজ’ ছিল না, নতুন জমানায় ফের সেই শান্ত ও সিন্ডিকেট-মুক্ত সুশাসন ফিরে আসবে বাংলায়।