কেন্দ্র এখনও পর্যন্ত ৭০ হাজার কোটি টাকা বিভিন্ন প্রকল্পে বাংলাকে দিয়েছে, জানালেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত

রাজ্যে তিন মাস পেরিয়ে গিয়েছে নতুন সরকারের। এবার অর্থনীতি নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি বলেন, “৮ লক্ষ কোটি ঋণের বোঝা নিয়ে শুরু করেছি। চন্দ্রশেখর বাবু বলতে পারবেন এরকম কোনও ব্যাংকের ঋণের বোঝা থাকলে লালবাতি জ্বলে যেত”।

তাঁর বিস্তারিত ভাষণে তিনি জানান,

১) আমরা পায় পা দিয়ে কেন্দ্রের সঙ্গে ঝগড়া করব না। কিছু ক্ষেত্রে কিছু টুকটাক চলতে পারে। কিন্তু এমন বলব না যে সূর্য পশ্চিম দিক থেকে উঠছে। এমনও হয়েছে মাঝপথে প্রকল্প থেমে গেছে। এখনও পর্যন্ত ৭০ হাজার কোটি টাকা কেন্দ্র বিভিন্ন প্রকল্পে বাংলাকে দিয়েছে।

২) ভবিষ্যতে শিল্প বাণিজ্য নিয়ে যে ঘাটতি আছে সেটার পরিপূরণ করতে পারব। অনেক এসএমই থেকে মানুষ লিখেছেন অনেক ডিউ আছে, মাঝরাস্তায় ঘাটতি হয়েছে। অনেক স্কিম বন্ধ করতে হয়েছে। বিগত সরকার এরকম করেছিল যে, স্কিম বন্ধ করেছিল সেটা আবার রেট্রস্পেক্টিভ ইফেক্টে। যা ডিউ বাকি আছে সেগুলো আমরা মেটাতে হবেই। এক দফায় সেটা পারব না, ইনস্টলমেন্টে দেব। আগে এসএমই দের দেব। কারণ আগে তাদের না দেখলে বাংলার ব্যাকবোন পথে বসে যাবে। আমাদের কস্ট বেশি, ক্লিয়ারিংয়ে সময় বেশি লাগে। রেস্তোরাঁ ব্যবসায় আছেন এরকম একজন বললেন একটা ব্যবসা শুরু করতে দেড় বছর সময় লাগে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *